Monday, June 1, 2015

দেখুন ঠকছেন কিভাবে!



দেশের ৪টি বেসরকারী মোবাইল ফোন কোম্পানী গ্রামীনফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেল বর্তমানে ‘জেনেরিক ইন্টারনেট প্যাকেজ’ অফার করছে। এই প্যাকেজগুলো ডিজাইনে টুজি বা থ্রিজি আলাদা করা নেই এবং প্যাকেজগুলোর সাথে নির্ধারিত গতির পরিমান উল্যেখ করা থাকে না। যে কারনে থ্রিজি কভারেজের আওতাভূক্ত গ্রাহকরা যে দামে ইন্টারনেট প্যাকেজ কিনছেন, টুজি গ্রাহকরাও একই দামে ইন্টারনেট ব্যবহারে বাধ্য হচ্ছেন।
প্রযুক্তিগত ব্যাখ্যায় টুজি সেবা থ্রিজি সেবার তুলনায় অপেক্ষাকৃত কম গতির ইন্টারনেট সেবা দিতে সক্ষম। সে ক্ষেত্রে থ্রিজি গ্রাহকদের মতো একই দামে অপক্ষোকৃত নিন্মমানের ইন্টারনেট ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন টুজি গ্রাহকরা।
বিটিআরসি’র তথ্য মতে, বর্তমানে দেশে থ্রিজি গাহকের সংখ্যা ১ কোটি ৬১ লাখ এবং টুজি গ্রাহকের সংখ্যা ২ কোটি ৮১ লাখ। এই পরিস্থিতে টুজি গ্রাহকের ওপর অন্যায্য ভাবে চাপিয়ে দেয়া বাড়তি খরচ কমানো সময়ের দাবী। একই সাথে দুই ধরনের গ্রাহকদের জন্য আলাদা আলাদা প্যাকেজ নির্ধারণ করতে বিটিআরসিকে ভূমিকা রাখতে হবে।
একই সঙ্গে গ্রাহকের অধিকার নিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করায় ইংরেজি দৈনিক নিউ এজকে এই ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

Saturday, May 30, 2015

আপনার অধিকার রক্ষা হচ্ছে কি?

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলারেটরি কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে চার কোটি ত্রিশ লাখেরও বেশী মানুষ মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করছে। এখন কথা হচ্ছে, আপনার অধিকার রক্ষা হচ্ছে কি?

যাত্রা শুরু

দেশের প্রায় ১২ কোট মোবাইল ফোন ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষায় কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে 'মোবাইল ব্যবহারকারী অধিকার সুরক্ষা ফোরাম, বাংলাদেশ'। এই ফোরাম কথা বলবে আপনার মোবাইল ব্যবহারের নিরাপত্ত্বা, অধিকার ও ন্যয্য পাপ্য নিয়ে। আমাদের সাথে যুক্ত হোন আপনিও।

আপনার প্লাটফর্ম


ছোট্ট বিষয় বা স্বার্থ রক্ষার জন্যও এদেশে নানা ফোরাম হয়। অথচ প্রায় ১২ কোটি মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো ফোরাম ছিল না! কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হয়। হ্যাঁ অামরা এসেছি ‌‌১২ কোটি গ্রাহকের পক্ষে বলতে। আমরা মোবাইল ফোন ব্যবহারের নানা সমস্যা তুলে ধরবো অপারেটর কোম্পানিগুলোর সামনে, সোচ্ছার থাকবো আপনার-আমার প্রাপ্য অধিকারগুলো নিয়ে।
লিখুন এই পেইজে, এটি আপনার বলার জায়গা, আপনার প্লাটফর্ম।